

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ১৯ জুন বুধবার সকাল সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ওই বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম অপারেটর জিয়াউর রহমান জানান, এখনও আগুনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।





