ads

মঙ্গলবার , ১৮ জুন ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাকচাপায় কাঠমিস্ত্রি ২ ভাই হতাহত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০১৯ ৩:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে বিপুল (৩০) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ওই কাঠমিস্ত্রির বড় ভাই আমিন মিয়া (৪৫)। ১৭ জুন সোমবার রাতে শহরের অষ্টমীতলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ওই ২ সহোদর ভাই স্থানীয় নাহের উদ্দিনের ছেলে।
জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ২ সহোদর ভাই বিপুল ও আমিন নিজেদের ফার্নিচারের দোকানের সামনে কাজ করছিলেন। ওই সময় ময়মনসিংহ থেকে শ্রীবরদীগামী ইমাদ এন্টারপ্রাইজের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ২ ভাইকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোট ভাই বিপুলকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় বড় ভাই আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!