ads

বৃহস্পতিবার , ১৩ জুন ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মেসি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৩, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ

Shamol Bangla Ads

 

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস। সে তালিকায় দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন লিওনেল মেসি।

Shamol Bangla Ads

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত একবছরে শীর্ষে থাকা একশো ক্রীড়াবিদের আয় বেড়েছে পাঁচ শতাংশ। তাদের মোট আয় ৪০০ কোটি মার্কিন ডলার। গত বছর মোট আয় ছিল তিনশো ৮০ কোটি ডলার।

১২৭ মিলিয়ন ডলার নিয়ে এবারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ১০৯ মিলিয়ন ডলার আয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তৃতীয়স্থানে আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। গত বছর ১০৫ মিলিয়ন ডলার আয় করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

শীর্ষ আয়ের মধ্যে চর্তুস্থানে আছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেস। তার আয় ৯৪ মিলিয়ন ডলার। ৯৩ কোটি ৪০ লাখ ডলার নিয়ে পঞ্চমস্থানে আছে সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার।

সেরা ১০০ আয়ের ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। একশো জনের তালিকায় একেবারে শেষ স্থানটি তার। গত এক বছরে তার আয় আড়াই কোটি ডলার।

একমাত্র নারী ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় আছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়াম। গত বছর ২৯.২ মিলিয়ন ডলার আয় করে তালিকায় ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ফোর্বস ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুনের মাঝের সময়কালে খেলোয়াড়দের পুরস্কারের অর্থ, বেতন ও এন্ডোর্সমেন্টের যোগফলে মোট আয়ের হিসেব করে ওই তালিকা প্রকাশ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!