ads

শনিবার , ৮ জুন ২০১৯ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঈদ উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট সিরিজ খেলা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ঈদুল ফিতর উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত তিন ম্যাচের ক্রিকেট সিরিজ খেলার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নকলা ক্রিকেট ক্লাব (এনসিসি) এর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। শুক্রবার সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় টস জিতে বিবাহিত দলে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬ ওভারের খেলায় ১৮০ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে মাঠে নেমে অবিবাহিত দল ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

Shamol Bangla Ads

এম এফ জামান ফারুক বিবাহিত দলের এবং রসুল সামদানী আজাদ তানাকা অবিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় দিনের এ খেলায় সর্বোচ্চ ৫৩ রান করে ও গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অবিবাহিত দলের তানভীর আহমেদ।

এসময় আমন্ত্রিত অতিথি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী কাল শনিবার (সিরিজের শেষ দিন) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই তিন ম্যাচ সিরিজের সমাপ্তি করা হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক, সেরা খেলোয়াড় (ম্যান অব দ্যা ম্যাচ), সেরা খেলোয়াড় (ম্যান অব দ্যা সিরিজ) ও অংশ গ্রহনকারী সকল খেলোয়াড়দের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আয়োজকরা পুরষ্কার ও পদক তুলে দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!