স্টাফ রিপোর্টার : শেরপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। ৭ জুন শুক্রবার দুপুরে সদর উপজেলার যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্থানীয় মোজাম্মেল হকের মেয়ে আজমিনা বেগম (১০) এবং তার ভাগ্নি আব্দুল মান্নানের মেয়ে আমেনা বেগম (৯)।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে নানাবাড়ি বেড়াতে আসা আমেনা বেগম খালা আজমিনা বেগমের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেন।




