ads

রবিবার , ২ জুন ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত’ নিয়ে উন্মাদনা, পুরো প্রেক্ষাগৃহই বুক করল ভক্ত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০১৯ ১১:২৯ পূর্বাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বলিউডের মহাতারকা সালমান খানের ছবি মানেই উন্মাদনা। তার নতুন ছবি ‘ভারত’ মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন। প্রথম শোতেই ছবিটি দেখতে এরইমধ্যে পুরো একটি প্রেক্ষাগৃহ বুক করেছে সাল্লু ভাইয়ের এক ভক্ত। খবর ডেকান ক্রনিকলের। আশিষ সিংহল নামের ওই ভক্তের বাড়ি মহারাষ্ট্রের প্রাচীন শহর নাসিকে।
ভাইজানকে পর্দায় দেখতে এর আগে মুম্বাইয়ের জনপ্রিয় একটি প্রেক্ষাগৃহের দেড়শ সিট বুকিং দিয়েছিল এক ভক্ত। নেপালেও ঘটেছে এমন ঘটনা। একটি মলের মধ্যে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া করেছে দেশটির সালমান খানের ভক্তেরা।
সালমান খানের সাথে এই ছবিতে নায়িকা হিসেবে আছেন ক্যাটরিনা কাইফ। আরও অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার ও জ্যাকি শ্রুফ। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।

Need Ads
error: কপি হবে না!