ads

রবিবার , ২ জুন ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যালন ডি’অর: মেসি না ফন ডাইক ?

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : লিওনেল মেসি এবার ব্যক্তিগতভাবে ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন। কিন্তু দলগতভাবে শুধু লিগ জেতার কারণে এবারের ব্যালন ডি’অর মেসি জিতবেন কি না, সেটা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মেসিকে টপকে ব্যালন ডি’অর জিতে যেতে পারেন সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
মেসির মৌসুম কেমন কেটেছে এবার? এ প্রশ্নের উত্তরে দ্বিধান্বিত উত্তর পাওয়া যাবে। শুধু ঘরোয়া লিগ জিতেছে মেসির বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার কাছে কোপা দেল রের ফাইনালে হেরেছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও হেরেছে লিভারপুলের কাছে। ওদিকে একক নৈপুণ্যের দিকে নজর দিলে মেসি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন।

Shamol Bangla Ads

মেসির ব্যক্তিগত নৈপুণ্য দলগত সফলতায় রূপ নেয়নি। বার্সার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। যে কারণে মেসির হাতে বিশ্বের সেরা খেলোয়াড়ের স্মারক আসবে কি না, নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। আলোচনায় চলে এসেছেন লিভারপুলের ডাচ সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক।

ফন ডাইকও স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন। তাঁর হাত ধরেই লিভারপুলের রক্ষণভাগ এখন বিশ্বের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গোটা মৌসুমে ফন ডাইককে ড্রিবল করে কেউ কাটাতে পারেননি, এমনকি মেসিও না! ভালো খেলার পুরস্কার এর মধ্যেই পেয়েছেন তিনি। পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন, হয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অলিখিতভাবে আক্রমণভাগ বা মাঝমাঠের খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকলেও ফন ডাইক দেখিয়ে দিয়েছেন, রক্ষণভাগের খেলোয়াড় হয়েও সেরা খেলোয়াড়ের সম্মান পাওয়া সম্ভব।

Shamol Bangla Ads

এ বার ঘরোয়া লিগের চেয়েও চ্যাম্পিয়নস লিগ বেশি জিততে চেয়েছিলেন মেসিরা। মেসিদের স্বপ্ন পূরণ হয়নি ফন ডাইকদের জন্যই। এবার কি তবে মেসির কাছ থেকে ব্যালন ডি’অরটাও কেড়ে নেবেন তিনি?

Need Ads
error: কপি হবে না!