ads

রবিবার , ২ জুন ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাক্তন প্রেমিকের সাথে দীপিকার নাচ ভাইরাল

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০১৯ ১:০১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর কাপুরের প্রেমে মজেছিলেন দীপিকা পাড়ুকোন। বেশ চুটিয়ে প্রেম করেছিলেন এ জুটি। তাদের সেই প্রেমের সাক্ষী হয়ে আছে বলিউড। সে প্রেম অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। এরই মধ্যে রনভীর সিংকে বিয়েও করে নিয়েছেন দীপিকা। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে নতুন প্রেমের সম্পর্ক গড়েছেন রণবীর।
তবে সম্প্রতি আবারও একসঙ্গে আলোচনায় এলেন রণবীর ও দীপিকা। তারা একটি নাচে অংশ নিয়ে আলোচনায় আসলেন। এই প্রেমিক তারকা জুটি অভিনীত ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র গান ‘বালাম পিচকারি’র ৬ বছর পূর্তি হলো গত ৩১ মে। সে উপলক্ষেই এই দুই তারকা পার্টি মুডে নাচলেন বেশ কিছুক্ষণ।
দুজনের প্রেম না থাকলেও ভালো বন্ধুত্ব টিকে আছে এখনো। রণবীরের ঋষি কাপুর বাবা ক্যানসারের চিকিৎসা করাতে দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন। সম্প্রতি তাকে সেখানে গিয়ে দেখেও আসেন দীপিকা।

Need Ads
error: কপি হবে না!