শ্যামলবাংলা ডেস্ক : ঈদুল ফিতরকে সামনে রেখে শাকিব খান-ববি অভিনীত সিনেমা ‘নোলক’ এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। ২রা জুন রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে এটি প্রকাশ করা হয়।

২ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দ্বন্দ্ব, সংঘাত, রক্তারক্তি, খুনসুটি ও প্রেম দেখা যায়।
নানা কারণে আলোচিত এ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট অ্যান্ড টিম।

সিনেমা প্রসঙ্গে সাকিব সনেট বলেন, ‘‘নোলক’ সিনেমাটির ট্রেইলার দেখে বুকিং এজেন্টরা মুগ্ধ হয়েছেন। আমরা খুব বেশি হলে সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছি না। বেছে বেছে ভালো হলগুলোতে মুক্তি দিচ্ছি। এখন পর্যন্ত হল মালিকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’
২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়। শাকিব-ববি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।




