রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ঈদুল ফিতর পালনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভূইয়া, শ্রীবরদী ফায়ার সার্ভিসের টিম লিডার সানোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, ইউপি চেয়ারম্যান হামিদউল্লাহ তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ। বক্তারা ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবহন ভাড়া সহনীয়, যানজট নিরসন, চুরি-ছিনতাই ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।




