ads

সোমবার , ২৭ মে ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নবাগত জেলা জজ মুজিবুর রহমান সংবর্ধিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৭, ২০১৯ ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ২৭ মে সোমবার সকালে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। একইসাথে নবাগত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) জুলফিকার হোসাইন রনি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানাকেও সমিতির তরফ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনার জবাবে নবাগত জেলা ও দায়রা জজ মুজিবুর রহমান বলেন, আমরা সভ্যতার স্বর্ণশিখরে অবস্থান করছি। সভ্যতার এ যুগ আমাদেরকে অনেক এগিয়ে নিয়েছে। তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করে বলেন, আইনজীবীদের সহযোগিতা ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। আইনজীবীদের সদিচ্ছা ও সহযোগিতা অব্যাহত থাকলে কলুষমুক্ত বিচারাঙ্গন প্রতিষ্ঠায় তার কঠোর অবস্থান থাকবে বলে আশ্বস্ত করে বলেন, বিচারক ও আইনজীবীসহ বিচারাঙ্গনের সাথে সংশ্লিষ্ট কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়। তাই সকলে মিলে সুন্দর অবস্থাকে আমাদেরকে আরও সুন্দরতর অবস্থায় নিয়ে যেতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও এডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মোঃ কামাল হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ একেএম জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিচারক এবং আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা ও দায়রা জজ কেএম শহীদ আহমেদের বদলিজনিত কারণে তার স্থলাভিষিক্ত হলেন নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমান। এর আগে তিনি খুলনায় প্রশাসনিক ট্রাইব্যুনালে এবং তার আগে নীলফামারী ও সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। শিক্ষাজীবন শেষে তিনি ১৯৮৮ সালে জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!