ads

সোমবার , ২৭ মে ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিট :ওয়াসিম আকরাম

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৭, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ

শ্যামলবাঙলা ডেস্ক : দড়জায় কড়া নাড়ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের। আর মাত্র দুই দিন পর পর্দা উঠবে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দল ধরা হচ্ছে ভারত আর ইংল্যান্ডকে। সে তালিকায় আরও কয়েকটা দল আছে। ফেবারিটের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নামও। বিশ্বকাপে বাংলাদেশকে ফেবারিট মানছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

Shamol Bangla Ads

সম্প্রতি দেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। মূলত টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ব্যাটিং আর বোলিং মিলে দারুণ ব্যালেন্ডস দল। তাই ফেবারিট মানছেন ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম বলেন, আমার দৃষ্টিতে এবারের আসরে অন্য দলগুলোর মতো বাংলাদেশ ক্রিকেট দলও ফেবারিট। তাদের ব্যাটিং বোলিং মিলে বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকজন অলরাউন্ডার আছে তোমাদের দলে। যারা বড় ভূমিকা রাখতে এবারের বিশ্বকাপে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, সত্যি বলতে কি বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোজ খবর রাখি। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের খেলা দেখা হয়নি। কিন্তু তোমরা জিতছো বলেই আত্মবিশ্বাসী তোমাদের দল। এছাড়াও বাংলাদেশ দলের নেতৃত্ব যে আছে সে অসাধারণ। আমার বিশ্বাস বাংলাদেশ দারুণ কিছু করবে।

২০০৩ সালে আন্তজাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেও ওয়াসিমের রক্তে এখনো মিশে আছে ক্রিকেট। তাই ক্রিকেট নিয়ে তার গবেষণায় বাংলাদেশকে সেরা চার ফেবারিটের তালিকায় রাখলেও টাইগার সমর্থকদের মাটিতে পা রাখতে বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০ ওপরে উইকেট পাওয়া ওই কিংবদন্তি।

জাদুকরি সব ডেলিভারির জন্য বিখ্যাত এই কিংবদন্তি। যখন বল করতেন সহজেই বিভ্রান্ত করতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। পাকিস্তানের বিশ্বকাপ জয়েও ছিলো তার ভূমিকা। প্রতিপক্ষকের শিবিরে ত্রাস ছড়াতেন প্রতাবে বোলিং করে। বিশেষ করে তার সুইং ডেলিভারি ছিলো বিশ্ব নন্দিত। তাই তাকে সুলতান অফ সুইং বলা হতো। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার ছেড়েছেন। কিন্তু, ঠিকই সখ্যতা আছে ক্রিকেটের সাথে।
তাই আইসিসি’র ধারাভাষ্যকরের ভূমিকায় কিংবদন্তি এই বা-হাতি পেসার। সবাই যখন বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ড, ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়াকে রয়েছে ফেবারিটের তালিকায়। সেখানে বাংলাদেশকে নিয়ে নেই তেমন হইচই। কিন্তু ওয়াসিম আকরামের দৃষ্টিতে ঠিকই ফেবারিটের আসনে টাইগাররা।

Need Ads
error: কপি হবে না!