ads

রবিবার , ২৬ মে ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০১৯ ৮:৪৩ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ২৬ মে উপজেলা সদর বাজারে ধানহাটি মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, ঝিনাইগাতী উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম মান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ উপজেলা থেকে বোরো মৌসুমে সরকার ৪৩৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছেন যা অতি নগণ্য। এ উপজেলায় চালতি মৌসুমে বোরো উৎপাদন হয়েছে ৭০ হাজার মেট্রিক টন। ধান নিয়ে এখন কৃষকরা রয়েছে বিপাকে। তাই সরাসরি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!