ads

শনিবার , ২৫ মে ২০১৯ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ষ্ঠ বার ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জেতায় ইতিহাস গড়লেন মেসি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০১৯ ১:৫৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতলেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ সারির লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় ওই পুরস্কার জিতলেন বার্সেলোনার তারকা ফুটবলার।

Shamol Bangla Ads

সদ্য সমাপ্ত স্প্যানিশ লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করেন মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ফ্রেঞ্চ লিগে করেছিলেন ৩২ গোল। শেষ ম্যাচে মেসিকে ছাড়িয়ে যেতে তাই এমবাপ্পের দরকার ছিল ৫ গোল। তবে রেইমসের কাছে লিগের শেষ ম্যাচে দল হারার দিনে মাত্র ১ গোলই করতে পেরেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। ফলে পিচিচির পর এই মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শ্যু’ও নিশ্চিত হয় মেসির।

ওইদিকে এ নিয়ে টানা রেকর্ড তৃতীয়বার গোল্ডেন শ্যু জিতলেন মেসি। ১৯৬৮ সাল থেকে পুরস্কারটি দেয়া শুরু হলেও, এর আগে কোনো ফুটবলার টানা তিনবার ওই কীর্তি গড়তে পারেননি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমেও গোল্ডেন শ্যু জেতেন মেসি।

Shamol Bangla Ads

তবে এই পুরস্কার জয় মোটেও মনে দোলা দিয়ে যায়নি মেসিকে। গতকাল (শুক্রবার) কোপা দেল রে’র ফাইনালকে সামনে রেখে গণমাধ্যমের সামনে আসেন মেসি। সেখানে তিনি জানান, এখনো লিভারপুলের বিপক্ষে হার পোড়াচ্ছে তাকে। তিনি বলেন, আমি গোল্ডেন শ্যু নিয়ে মাথা ঘামাছি না। লিভারপুলের বিপক্ষে হারের দুঃখ এখনো আমাকে কষ্ট দিচ্ছে। ব্যক্তিগত পুরস্কার জেতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!