ads

শনিবার , ২৫ মে ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ॥ প্রেসক্লাবের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০১৯ ২:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন (২১) হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে শহরের থানামোড় এলাকায় প্রায় ২ ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে জেলা সদরসহ উপজেলা সদর থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা তরুণ সাংবাদিক ফাগুন হত্যায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারসহ দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। অন্যথায় সাংবাদিকদের তরফ থেকে বৃহত্তর ও কঠিন আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে এবং সেই কর্মসূচিতে সাংবাদিকদের সাথে নানা-শ্রেণিপেশার মানুষও যুক্ত থাকবেন। এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবর স্মারকলিপি পেশসহ উপজেলা পর্যায়ে মানববন্ধনের লক্ষ্যে ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধনে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন ও রফিকুল ইসলাম আধার, ফাগুনের বাবা সিনিয়র সাংবাদিক কাকন রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও এসএম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টু, মানিক দত্ত, জিএইচ হান্নান, বিপ্লব দে কেটু, মহিউদ্দিন সোহেল, সোহেল রানা, হারুনুর রশিদ, গোলাম রব্বানী টিটু, এহছানুজ্জামান ফিরোজ, জাহিদুল হক মনির প্রমুখ। ওইসময় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা খেলাঘর আসরের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শেরপুর সরকারি কলেজের অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, আওয়ামী লীগ নেতা প্রকাশ দত্ত, কৃষিবিদ আল ফারুক ডিওন, বিএনপি নেতা এডভোকেট মোখলেসুর রহমান জীবন, সুলতান আহমেদ ময়না, কমিউনিস্ট পার্টি নেতা সোলায়মান আহমেদ, চেম্বার অব কমার্সের পরিচালক অজয় চক্রবর্তী জয়, জেলা উদীচী সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, ফাগুনের বন্ধু তাশদীদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, রাজধানী ঢাকার অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাব এডিটর, তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা’র জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুন ২১ মে মঙ্গলবার রাতে শেরপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে করে ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। কিন্তু রাত থেকেই তার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের লোকজন। বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছ থেকে তার লাশ উদ্ধার হয়। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

Need Ads
error: কপি হবে না!