ads

বুধবার , ২২ মে ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক রিপোর্টিংয়ে এবারও পুরস্কার পেলেন ওয়াজেদ হীরা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০১৯ ২:০৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক রিপোর্টের জন্য টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ওয়াজেদ হীরা। গত বছর তিনি একই বিষয়ে প্রথম পুরস্কার পান। এ বছর ওয়াজেদ হীরাসহ মোট ৭ সাংবাদিকের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ২১ মে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসাইন মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেন নারী উন্নয়ন শক্তি। প্রতিষ্ঠানটি ১৯৯২ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও উইমেন’স ফান্ড এশিয়া শ্রীলঙ্কা এতে সহায়তা প্রদান করে আসছে।
জানা যায়, এ বছর ৫৭টি আর্টিকেল থেকে পত্রিকা ক্যাটাগরিতে মোট ৪ জনকে পুরষ্কৃত করা হয়। এর মধ্যে জনকণ্ঠের ওয়াজেদ হীরা ছাড়াও রয়েছেন যুগান্তরের রীতা ভৌমিক, ইত্তেফাকের নাছিমা খাতুন ও অর্থনীতি কাগজের এহছানুল হক খান। আর ১৫টি আর্টিকেল থেকে টেলিভিশনে তিনজনকে পুরস্কার দেয়া হয়। এরা হলেন বাংলাভিশনের শারমিন ইব্রাহীম, নিউজ টোয়েন্টি ফোরের শেখ হুমায়ুন কবীর সূর্য্য ও মোহনা টিভির নাজনীন আক্তার। ওইসময় ক্রেস্ট ও সার্টিফিকেট নগদ অর্থ তুলে দেয়া হয়।
নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্তা সংস্থা ইউএনবি’র সম্পাদক মাহফুজুর রহমান ও আমেরিকান ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ডাঃ সুলতান মোহাম্মদ রাজ্জাক।

Need Ads
error: কপি হবে না!