স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সমিতির বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সোমবার সন্ধ্যায় সমিতির ২নং বার ভবনের তৃতীয় তলায় আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জামালপুর জেলা আওয়ামী লীগ ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ বাকী বিল্লাহ, বার কাউন্সিলের রিলিফ কমিটির সাবেক চেয়ারম্যান এডভোকেট এইচআর জাহিদ আনোয়ার, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আমানুল্লাহ আকাশ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী।
এরপর অতিথিসহ বিচার বিভাগের আমন্ত্রিত কর্মকর্তা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা ইফতার মাহফিলে শরিক হন। বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ কামাল হোসেন ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




