ads

সোমবার , ২০ মে ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানের হজ ফ্লাইট টিকিট বিক্রি শুরু

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০১৯ ২:৩৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হবে। এ উপরক্ষে আজ ২০ মে সোমবার থেকে সংস্থাটি হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বলে জানা গেছে ।

Shamol Bangla Ads

বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া, চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রীদের নিয়ে যাবে। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭ ৩০০ উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলাকালীন নিয়মিত শিডিউল ঠিক রাখতে দুটি উড়োজাহাজ স্বল্প মেয়াদে লিজ নেবে বিমান।

সংস্থাটি আরও জানায়, এ বছর হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় করা হবে। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য তাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। তবে ওই কারণে ফ্লাইটের একদিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ওইসময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না। একই সঙ্গে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত স্লট দেবে না সৌদি সরকার। বিগত হজ স্লটের জটিলতা, শিডিউল ঠিক না রাখার কারণে এক লাখ সৌদি রিয়াল জরিমানা দিয়েছিল বিমান। জটিলতা এড়াতে এ বছর কোনও যাত্রী হজ ফ্লাইটের যাত্রা বাতিল করলে, সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান।

Shamol Bangla Ads

ওই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে বিমানের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। হজ এজেন্সি ও হজযাত্রীরা যথাসময়ে ফ্লাইটের টিকিট সংগ্রহ করলে কোনও ধরনের জটিলতা হবে না।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!