স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে হাজী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ হোটেল আলীশানের তৃতীয় তলায় আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব খন্দকার মাহমুদুল হাসান, আলহাজ্ব ডা: সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: দরবেশ আলী, আলহাজ এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, আলহাজ এডভোকেট তৌহিদুর রহমান, আলহাজ্ব অধ্যক্ষ ফজলুর রহমান, আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান, আলহাজ্ব মো: মোফাজ্জল হোসেন, খোয়ারপাড় শাপলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জনগণের কল্যানে শান্তি কামনা করে বিশেষ দোয়া শেষে ইফতার মাহফিল করা হয়।




