ads

বুধবার , ১ মে ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০১৯ ৩:৩০ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংক, লড়ী ও কভার্টভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৩২৭৭ পোড়াগাঁও ইউনিয়ন কমিটি মধুটিলা ইকোপার্ক সংলগ্ন বুরুঙ্গা পয়েন্টের উদ্যোগে ১ মে বুধবার সকালে দিবসটি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অলোচনা সভায় কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা এরশাদ আলম, আনছারুল ইসলাম, মুনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নিহত সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
ওইসময় মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সহ- সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ওহাব মিয়া, শ্রমিক নেতা শফিক মিয়া, ওয়াজেদ আলী, সাইদুল ইসলাম, রুস্তম আলী, আবুল হোসেন আবু, নুরুল ইসলাম মেম্বার, ড্রাইভার কাশেম আলী, নুরু ইসলাম, খলিল মিয়াসহ প্রায় আড়াই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!