ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০১৯ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাক্ষাৎ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০১৯ ২:৫৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সেখানে পৌঁছান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বকাপ যাত্রার আগে অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের সঞ্চয় বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ওইসময় আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Shamol Bangla Ads

ক্রীড়ামোদি ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সুনাম রয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে কোনো ধরনের খেলাধুলার প্রতি তার আগ্রহ বরাবরই প্রশংসনীয়। এমনকি ক্রীড়াবিদদেরও বাড়তি সম্মান ও শ্রদ্ধা রয়েছে প্রধানমন্ত্রীর প্রতি।
এর আগেও দেখা গেছে, মাশরাফিদের খেলা দেখার জন্য প্রধানমন্ত্রীকে স্টেডিয়ামে হাজির হয়ে যেতে। ক্রিকেটারদের নিয়মিত খোঁজ-খবরও রাখেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেন ভালো করতে পারে, সে অনুপ্রেরণা দিতেই জাতীয় দলের ক্রিকেটারদের কাছে টেনে নিলেন তিনি।

উল্লেখ্য,আগামীকাল ১লা মে বুধবার বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়ে যাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ৩০ মে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও, ৫ মে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!