ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী তরুণী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে এবার গণধর্ষণের শিকার হয়েছে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী। তবে ওই ঘটনায় গ্রেফতার হয়নি কোন ধর্ষক।
জানা যায়, ২৬ এপ্রিল শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া গ্রামের ছাইদুর রহমান ও বকুলতলা গ্রামের খাইরুল ইসলাম পার্শ্ববর্তী কর্ণঝোরা পাঁচমেঘাদল এলাকার বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী পিছলারপথ পাহাড়ী এলাকায় নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। শনিবার জেলা সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। তবে ঘটনার দু’দিন পরও গ্রেফতার হয়নি কোন আসামী।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদির জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষাসহ আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ধর্ষণের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!