ads

শনিবার , ২৭ এপ্রিল ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০১৯ ১২:৪০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ও ব্যাংককের স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত স্টাফ অলিদ তালুকদার। প্রখ্যাত এই সাংবাদিক আগে থেকেই হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।
এদিকে সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে মাহফুজ উল্লাহকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ এপ্রিল মাহফুজ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়।
উল্লেখ্য, মাহফুজ উল্লাহ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। এর বাইরে তাকে বিএনপিপন্থী একজন বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হতো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!