ads

সোমবার , ২২ এপ্রিল ২০১৯ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাতৃভূমিতে হামলা, কাঁদছেন বলিউড তারকা জ্যাকলিন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৯ ২:০৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রোববার সকালে স্থানীয় সময় পৌনে ৯টা নাগাদ ৩টি গির্জা ও ৪টি হোটেলে পরপর ৭টি জায়গায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কলম্বো।
জানা গেছে, ইস্টারের প্রার্থনা চলাকালীন গির্জায় বিস্ফোরণ হয়। এই হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ২১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা। আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
শ্রীলঙ্কার বিস্ফোরণে শোকাহত সারা দুনিয়া। শোক ছুঁয়ে গিয়েছে বলিউডের সিনেমহলে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণে আহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা তারকাদের।
তবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মাতৃভূমি শ্রীলঙ্কা। কাজের সূত্রে ভারতে থাকা হলেও দেশের প্রতি সচেতন তিনি। তাই দেশের উপর অমানবিক এই দুর্ঘটনায় কেঁদে উঠেছে তার মন।
এক ট্যুইট বার্তায় সেই কথাই জানালেন তিনি। তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কার বিস্ফোরণের খবরে আমি শোকাহত। ক্রমশ ছড়িয়ে চলেছে হিংসা। দুর্ভাগ্যজনকভাবে সকলেই এই ধারাবাহিক হিংসাকে এড়িয়ে যাচ্ছে।’
শ্রীলঙ্কায় হামলার পর জ্যাকলিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে নজর ছিল তার ভক্তদের। সকলের কৌতূহল ছিল জ্যাকলিনের পরিবার নিয়ে। যেহেতু তার পরিবার সেখানেই থাকে, তাই তাদের অবস্থা নিয়ে কৌতূহল প্রকাশ করেছিল অনুরাগীরা। নায়িকার ট্যুইটের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।
জ্যাকলিনের পাশাপাশি বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছেন, আনুশকা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা, স্বরা ভাস্কর, পরিনীতি চোপড়া, ভিকি কৌশল, অর্জুন কাপুরসহ অনেকে।
অন্যদিকে বাদ যায়নি টলিপাড়াও। স্বস্তিকা মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রুক্মিনী মৈত্র, পরিচালক সত্রাজিৎ সেন ট্যুইট করেছেন শ্রীলঙ্কায় এই দুর্ঘটনা নিয়ে।

Need Ads
error: কপি হবে না!