ads

বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০১৯ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৮, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকের মাঝে খরিপ-১/২০১৯-২০ মৌসুমের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে ১ হাজার ৩২০ জন কৃষকের মাঝে ওইসব প্রণোদনা বিতরণ করা হয়। ওই কর্মসূচির আওতায় কৃষক প্রতি বিঘা আউশ ধান আবাদের জন্য ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে প্রণোদনা বিতরণকালে অন্যান্যের মধ্যে নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সিনিয়র হর্টিকালচারিস্ট ড. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, দপ্তর সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৪শ জন, নন্নী ইউনিয়নের ১৫০জন, রাজনগর ইউনিয়নের ৪০জন, নয়াবিল ইউনিয়নের ১১০, রামচন্দ্রকুড়া ইউনিয়নের ২শ জন, কাকরকান্দি ইউনিয়নের ২৫০জন, নালিতাবাড়ী ইউনিয়নের ৫০জন, রূপনারায়ণকুড়া ইউনিয়নের ৮০জন, বাঘবেড় ইউনিয়নের ৪০ জনসহ মোট ১ হাজার ৩২০জন কৃষক আউশ চাষে প্রণোদনা পেয়েছেন।

Need Ads
error: কপি হবে না!