স্টাফ রিপোর্টার ॥ ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়, হয়রানি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পরিবহণ শ্রমিকরা। ১৫ এপ্রিল সোমবার দুপুরে শেরপুর-জামালপুরের পরিবহণ শ্রমিকরা সম্মিলিত ভাবে ব্রহ্মপুত্র সেতু সড়কে ওইসব কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ব্রহ্মপুত্র সেতুর ইজারাদার শর্ত ভঙ্গ করে প্রতিটি গাড়ি থেকে অতিরিক্ত টোল আদায় করছেন। এর প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময় শ্রমিকরা নির্যাতনের শিকার হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।
মানববন্ধনে শ্রমিকদের সাথে পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। মানবন্ধনের পর বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা সেতুর রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখে।




