ads

বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাবেক সেনা সদস্য চানের সামরিক কায়দায় দাফন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০১৯ ৭:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আক্তার হোসেন চানের নামাজে জানাজা শেষে তার লাশ সামরিক কায়দায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খড়িয়া কাজীরচর ইউনিয়ন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত কফিল উদ্দিন মাস্টার এর তৃতীয় ছেলে আক্তার হোসেন চান বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মঙ্গলবার দুপুর ১টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
১০ এপ্রিল বুধবার সকালে খড়িয়াকাজীর ঈদগাহ মাঠে জানাজা শেষে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার বশির আহমেদের নেতৃত্বে একদল সেনা সদস্য প্রয়াত ওই সেনা সদস্যের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে সেনা সদস্যরা প্রয়াত সেনা সদস্যের কফিন নিজেরা কবরাস্থান পর্যন্ত বহন করে নিয়ে যান। পরে সেখানে দাফন শেষে তার কবরে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে অন্তিম শয়নে শায়িত সেনা সদস্যকে শেষ শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদানসহ আকাশে ৩ বার ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এ সময় প্রয়াত ওই সেনা সদস্যের পরিবারের সদস্যবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রয়াত সেনা সদস্য আক্তার হোসেন চান মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত সেনা সদস্য চান সিনিয়র সাংবাদিক ফজলুল কবীর সরজের বড় ভাই ও এটিএন বাংলা/এটিএন নিউজ ও দৈনিক যুগান্তরের শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল এবং মাছরাঙা টেলিভিশন, দৈনিক খবর ও ডেইলী ঢাকা ট্রিবিউন এর শেরপুর প্রতিনিধি আবুল হাশিমের মামা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!