ads

রবিবার , ২৪ মার্চ ২০১৯ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে ॥ ভোটার উপস্থিতি কম

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৯ ৩:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৪ মার্চ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ওই ভোটগ্রহণ চলবে। তবে নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এজন্য ৩ উপজেলায় ১৮ জন ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ৭১৮ জন পুলিশ, ২ হাজার ৩০৪ জন আনসার, ৪৮ জন র‌্যাব সদস্য দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও রয়েছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স।
সকাল ১১টার দিকে ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের তেমন ভিড় নেই। কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সিরাজুস সালেহীন জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২২৮৫ জন। এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩শ’র মতো।
জানা যায়, শ্রীবরদী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩শ ৯০ জন। কেন্দ্র সংখ্যা ৬৭টি। এখানে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার। ভোট কেন্দ্র ৫৩টি। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নালিতাবাড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬শ। কেন্দ্র সংখ্যা ৭৩টি। উপজেলা চেয়ারম্যানে পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!