ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৯ ৭:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও শিক্ষা-মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের আহবায়ক সেলিম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা। ওইসময় তাঁতী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!