ads

সোমবার , ১১ মার্চ ২০১৯ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যানজট নিরসনে সচেতনতামূলক মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০১৯ ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ যানজট নিরসন ও ট্রাফিক কার্যক্রম সম্পর্কে অটোবাইক চালক ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সন্ধ্যায় জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে সদর উপজেলার কুসুমহাটী বাজারে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম।
জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ বজলুর রশীদ নাহাজের সভাপতিত্বে ও কার্যকরি সভাপতি মোঃ শফিকুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ ও চালকগণ। ওইসময় বক্তারা বিভিন্ন রুটে চলাচলকারী অটোবাইক চালকদের জন্য পালনীয় ১৭টি নির্দেশনাবলী মেনে গাড়ী চালানোর অনুরোধ জানান।

Need Ads
error: কপি হবে না!