স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫ জেলার ৩৬টি কমিউনিটি ক্লিনিক একযোগে যৌথভাবে উদ্বোধন করেন। শেরপুরের ক্লিনিক ২টি হচ্ছে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্দা কমিউনিটি ক্লিনিক ও নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর কমিউনিটি ক্লিনিক।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




