ads

শনিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে জামালপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১১:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে জামালপুর জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন ও নেত্রকোনা জেলা পুলিশ দল রানারআপ হয়েছে। ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামালপুর জেলা পুলিশ দল কনস্টেবল রুবেল জুনিয়রের অলরাউন্ড নৈপূন্যে ৩০ রানে নেত্রকোনা নেত্রকোনা জেলা পুলিশ দলকে পরাজিত করে।
১০ ওভারের টি-টেন ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে টস জিতে জামালপুর পুলিশ দল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৮৭ রান করে। জবাবে ৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেত্রকোনা পুলিশ দল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৭ রান করলে ৩০ রানের জয় পায় জামালপুর পুলিশ দল। জামালপুর পুলিশ দলের কনস্টেবল রুবেল জুনিয়র ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান এবং ২ ওভার বোলিং করে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ‘ম্যান অব দি ফাইনাল’ পুরষ্কার লাভ করেন। একইসাথে পুরো টুর্নামেন্টে ৩ ম্যাচে ৮৮ রান ও ৪ উইকেট দখল করায় ‘ম্যান অব দি সিরিজ’ও নির্বাচিত হন।
খেলা শেষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি ও ক্রেস্ট বিতরণ করেন। রেঞ্জ ডিআইজি ঘোষণা করেন ময়মনসিংহ রেঞ্জের চার জেলার পুলিশ দলের সেরা খেলোয়াড়দের নিয়ে আইজিপি কাপ ক্রিকেটের জন্য ময়মনসিংহ রেঞ্জ দল গঠন করা হবে। রেঞ্জ দল আইজিপি কাপে চ্যাম্পিয়ন কিংবা রানারআপ হলে তাদেরকে ২ লক্ষ টাকা রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টি-টেন (প্রতি দল ১০ ওভার করে) পদ্ধতিতে অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশ দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে।

Need Ads
error: কপি হবে না!