ads

মঙ্গলবার , ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক দুর্ঘটনা সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয় : ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ৮:০৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : মহাসড়কে একের পর এক দুর্ঘটনাকে এখন সবচেয়ে বড় দুর্ভাবনার বিষয় হিসেবে দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি নিজেই বলেছি সড়কে শৃঙ্খলা আসেনি। অবকাঠামোগত প্রকল্পে যত অগ্রগতি, সেই তুলনায় সড়ক ও পরিবহনে শৃঙ্খলটা অতটা হয়নি, যার জন্য অ্যাক্সিডেন্ট বা যানজট রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগের সম্মেলনকক্ষে তিনি এ কথা বলেন।
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, শিগগিরই সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডাকা হবে। কমিটি সাজানো হবে নতুন করে। নতুনভাবে প্রোগ্রাম নেওয়ার চিন্তাভাবনা করছি। নিরাপত্তা কাউন্সিলের সভায় সড়ক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করে দেব। তাদের কাছ থেকে অল্প দিনের ব্যবধানে প্রতিবেদন চাইব, পরে যদি টাস্কফোর্স করতে হয় তাও করব।
তিনি বলেন, এটার (সড়ক দুর্ঘটনা) লাগাম টেনে ধরতে হবে, রাশ টেনে ধরতে হবে। জাতীয় স্বার্থে এবং জাতির দুর্ভাবনা অবসানের স্বার্থে। কারণ সড়ক দুর্ঘটনা এখন আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা, এটা অস্বীকার করে লাভ নেই।
সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ ছোট গাড়ি স্বীকার করে মন্ত্রী বলেন, বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয়, আর ইজিবাইকে যদি ১০ জন থাকে, ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এ রকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব।
মন্ত্রী স্বীকার করেন, ইজিবাইক-নসিমন-করিমনের সঙ্গে অনেকে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। তবে মানুষের জীবন বাঁচাতে হবে আগে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!