ads

শনিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৯ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্ক্রিনশট রাখার আগেই ডিলিট করতে পারবেন মেসেঞ্জারে পাঠানো মেসেজ!

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ভুল করে কাউকে কোনও মেসেজ পাঠিয়েছেন বা না পাঠাতে চাইলেও চাপ লেগে চলে গেছে। এটি আপনার জন্য অনেক সময় বিব্রতের কারণ হয়ে দাঁড়ায় শুধু বিব্রত নয় কোন কোন সময় ক্ষতির কারণও হয়ে উঠে সেটি। তবে এখন আর ভয় নেই। কারণ, আনসেন্ড ফিচারের মাধ্যমে আপনি পাঠানোর পরও মেসেজ ডিলিট করতে পারবেন। এখন থেকে মেসেঞ্জারে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। যদিও একই সেবা ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু হয় গত বছর। মেসেঞ্জারে চালু হলো মাত্র।
তবে সেবাটিতে কিছুটা শর্তও রয়েছে। ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, পাঠানোর পরও মেসেজ ডিলিট করতে হলে আপনাকে সেটা ১০ মিনিটের মধ্যে করতে হবে। তা নাহলে আপনি আর ডিলিট করার সুযোগ পাবেন না।
নতুন এ সেবাটির কারণে ভার্সুয়াল জগতে অনেক অপরাধ কমে আসবে বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা। পাশাপাশি মেসেঞ্জারে স্ক্রিনশট ফাঁস হওয়ার যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটারও কিছুটা স্বস্তি আসবে।

Shamol Bangla Ads

ফলে এখন থেকে মেসেঞ্জারে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। যদিও একই সেবা ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু হয় গত বছর।

পাঠানোর পরও যেভাবে মেসেজ ডিলিট করবেন

Shamol Bangla Ads

* যে মেসেজটি ডিলিট করতে চান সেটি চাপ দিয়ে ধরে রাখুন

* সিলেক্ট হওয়ার পর দুটি অপশন আসবে

* প্রথমটি ‘রিমুভ ফর এভরিওয়ান’

* দ্বিতীয়টি ‘রিমুভ ফর ইউ’

*এখানে ‘রিমুভ ফর এভরিওয়ান’ অপশন চাপলেই মেসেজ ডিলিট হয়ে যাবে।
আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাই সুবিধাটি উপভোগ করতে পারবেন। সেবাটি পেতে মেসেঞ্জারের সর্বশেষ ভার্সন ব্যবহারের কথা জানিয়েছে ফেসবুক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!