ads

শনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিদেশে চিঠি দিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০১৯ ২:২৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।
কাঁচপুর সেতুর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!