ads

মঙ্গলবার , ২৯ জানুয়ারি ২০১৯ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৯, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ

প্রার্থিতা ঘোষণা করলেন মিনাল, রফিক, প্রকাশ

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি মঙ্গলবার শহরের পৌর অডিটরিয়াম টাউন হলে ওই পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দু’টি সভাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে স্বতস্ফূর্তভাবে কাজ করায় দলীয় নেতা-কর্মীদের প্রতি অভিনন্দন জানানো হয়। সেইসাথে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করা হয়।
দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সভাপতি আমির আলী সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন প্রমুখ। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় ওই বর্ধিত সভায় সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ওই সভায় আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
এদিকে বিকেলে একই স্থানে শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল আলম টিটু, জুলফিকার আলী ও সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক রাজন সরকার রাজু প্রমুখ। ওই সভায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করলে সকলেই তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!