শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ আয়োজিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ২৩ জানুয়ারি বুধবার দুপুরে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান।
প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা উন্নত পানি ব্যবস্থাপনায় প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এ জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ সময় তিনি ফসল উৎপাদনে নানা দিক তুলে ধরেন। চলমান প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন জেলা খামারবাড়ির কৃষি প্রকৌশলী হাফিজুল ইসলাম ফয়সাল।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমূল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান ও সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তুফা। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, ৩টি ব্যাচে তিনদিনব্যাপী ৯০জন কৃষক এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেছে।




