রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন বলেছেন, বর্তমান সরকারে সদিচ্ছায় ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি পাচ্ছে, অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দেয়া হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে দেশে নারী শিক্ষা আজ অনেক দূর এগিয়েছে। নারীরাও সমানতালে সমাজ ও দেশের জন্যে কাজ করে যাচ্ছে। নারীদের জন্যে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কার্যক্রমের নানা দিক তুলে ধরেন তিনি। এর আগে উপজেলার ছনকান্দা বটতলা বাজার হতে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ ও সদর ইউনিয়নের ধীয়েরচর হতে জগড়ারচর বাজার পর্যন্ত রাস্তার পাকাকরণ ও সংস্কারে ৩ কোটি ৮৯ লাখ টাকার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পৌর শহরের এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুলাহ ছালেহ, আলহাজ্ব মো. আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু জাফর ও আব্দুল্লাহেল আলামিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক তোফায়েল আহম্মেদ তন্ময়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা গান ও নৃত্য পরিবেশন করেন।




