ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩শ জন পাহাড়ী শীর্তাতদের কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি সোমবার বিকেলে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। উপজেলা পরিষদের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি-প্যাসিফিক ক্লাব’ এর আয়োজনে ওই কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, জেলা যুবলীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, প্যাসিফিক ক্লাবের সভাপতি আবু রায়হান জুয়েল প্রমুখ। সন্ধ্যায় প্যাসিফিক কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পীরা।




