স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, সাংবাদিক-মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু প্রমুখ।
এদিকে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ কামালউদ্দিন। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ সারোয়ার জাহান, উপাধ্যক্ষ আব্দুর রশীদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক খান, সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, শিক্ষার্থী সৌরভ হাসান প্রমুখ।




