ads

বৃহস্পতিবার , ৬ ডিসেম্বর ২০১৮ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক কোটি ছাড়াল ‌‘ললনা’ গানের ভিউ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০১৮ ৮:২৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সম্প্রতি তরুণ শিল্পী শেখ সাদীর প্রকাশিত গানের ভিডিও ‘ও ললনা’র ইউটিউব ভিউ এক কোটি ছাড়িয়েছে। কোনও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হওয়া এটাই তার প্রথম গান। গেল ১৫ নভেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। প্রথম গানেই বাজিমাত করে দিয়েছেন সাদী।
গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন সাদী নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন শেখ সাদী ও মারিয়া ননি।
ওই গানের বিষয়ে শেখ সাদী বলেন, ‘আমি অনেক হ্যাপি। এতটা এক্সপেকটেশন ছিলো না আমার। সিএমভিকে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই সকল শ্রোতা-দর্শকদের প্রতি। সবার এমন ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো গান করতে চাই।’
সাদী আরও জানান, ‘ললনা’ চমকের পর সিএমভির ব্যানার থেকে শিগগিরই আরও কিছু গান-ভিডিও প্রকাশ পাবে তার।

Need Ads
error: কপি হবে না!