ads

রবিবার , ২ ডিসেম্বর ২০১৮ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে এবার দাদা-নাতনীর লড়াই!

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ঘটনা পরস্পরায় এবার দাদা-নাতনীর লড়াই হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। ২ ডিসেম্বর রবিবার এ আসনে মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীর মেয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন টিকে যাওয়ায় এমনটাই ভাবা হচ্ছে। ইলিয়াস উদ্দিন ও হযরত আলী পরস্পর মামা-ভাগনে। সেইসূত্রে ইলিয়াস উদ্দিন ও প্রিয়াঙ্কা পরস্পর দাদা-নাতনী।
জানা যায়, এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হন আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য ও হুইপ আতিউর রহমান আতিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর মেয়ে বিএনপি মনোনীত অপর প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী জহির রায়হান, ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মোঃ মতিউর রহমান ও সিপিবির প্রার্থী আফিল শেখ। তাদের মধ্যে জাতীয় পার্টির নেতা ইলিয়াস উদ্দিন মহাজোটের প্রার্থী হতে ব্যর্থ হয়ে কৌশলে বাগিয়ে নিয়ে আসেন দলীয় মনোনয়ন। অবশ্য তিনি মহাজোটের মনোনয়ন না পেয়ে গণফোরাম বা বিএনপিতে গিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন- এমনটিও চাউর হয়ে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন নিয়েই দাখিল করেন নিজের মনোনয়নপত্র। এর পেছনে কাজ করেছে ভাগনে বিএনপি নেতা হযরত আলীর মনোনয়ন ঋণখেলাপীর দায়ে বাতিল হওয়ার আশঙ্কা। কিন্তু ভাগনের বিকল্প প্রার্থী হিসেবে তারই মেয়ে প্রিয়াঙ্কাকে প্রার্থী করায় জট বেঁধেছে ইলিয়াসের চিন্তায়। তবে শেষ লড়াইয়ে আদৌ ইলিয়াস-প্রিয়াঙ্কা থাকবেন কিনা- তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে রয়েছে গুঞ্জন। বিএনপি ও জাতীয় পার্টির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিএনপি বা ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকলে প্রিয়াঙ্কার পিছু হটা বা প্রত্যাহারের কোন আশঙ্কাই নেই। অন্যদিকে প্রিয়াঙ্কা শেষ লড়াইয়ে টিকে থাকলে ইলিয়াসের সরে দাঁড়ানো ছাড়া গত্যন্তর নেই। তবে দল বা প্রিয়াঙ্কা সরে গেলে সেক্ষেত্রে যে ইলিয়াসই মূল লড়াইয়ে থেকে যাবেন- তা নিয়েও কোন সংশয় নেই। আর সেক্ষেত্রে এ আসনটি মহাজোটের জন্য উন্মুক্ত রাখা হতে পারে বলেও সূত্রের দাবি।
অন্যদিকে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে এবারও আওয়ামী লীগ প্রার্থী আতিক সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারেন- এমন ধারণাও রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!