ads

বুধবার , ২১ নভেম্বর ২০১৮ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রলীগ সাধারণ সম্পাদক রব্বানীর শারীরিক অবস্থার উন্নতি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। বর্তমানে তিনি রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাম রাব্বানীর দেহে প্লাটিলেট ১ লাখের ওপর ছিল (একজন সুস্থ মানুষের দেহে কমপক্ষে দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ প্লাটিলেট থাকে)।
গোলাম রাব্বানীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিন্তার কিছু নেই। প্লাটিলেট বাড়ার সাথে সাথে তিনি সুস্থ হয়ে উঠবেন।
এর আগে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এরপর মঙ্গলবার বিকালে ডাক্তারদের পরামর্শে তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক এ বি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে নেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!