ads

মঙ্গলবার , ১৩ নভেম্বর ২০১৮ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফের কবর খুড়ে কঙ্কাল চুরি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ফের পারিবারিক কবরস্থানের কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর সোমবার গভীর রাতে উপজেলার শেকেরকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় ঘটনাটি লাশের স্বজন আব্দুল করিম মিয়ার নজরে আসে। চুরিকৃত কঙ্কালটি ৮ মাস আগে মারা যাওয়া ওই গ্রামেরই আশ্রাব আলীর।
মৃত আশ্রাব আলীর স্বজন আব্দুল করিম মিয়া জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি কবরস্থানের পাশ দিয়ে মাছ ধরতে মাঠে যাচ্ছিলেন। ওই সময় দেখেন কবরের মাটি খুড়া ও বাঁশ ওঠানো। পরে কাছে গিয়ে দেখেন কাফনের কাপড় আছে কিন্তু লাশের কঙ্কাল নেই। ঘটনাটি জানাজানি হলে উৎসুক মানুষ ওই কবরটি দেখতে আসে। এদিকে গত ৩ নভেম্বর ওই গ্রামেরই পার্শ্ববর্তী অপর একটি সামাজিক কবরস্থান থেকে সংঘবদ্ধ চোরচক্র আরো তিনটি কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, আমরা সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্রকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!