ads

শনিবার , ৩ নভেম্বর ২০১৮ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী ব্যক্তি নিহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য।২ নভেম্বর শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর ও মুক্তাগাছা উপজেলায় এ দুটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ দাবি করেছেন। নিহতরা হলেন- ফুলবাড়ীয়া থানার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান ছেলে মো. আব্দুল্লাহ হেল কাফি (৩১) ও ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোডের পুরাতন গুদারাঘাটের ইব্রাহিমের ছেলে আলমগীর (২৭)। পুলিশের ভাষ্য, তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি জানান, শুক্রবার মধ্যরাতে মুক্তাগাছার রসুলপুর ঝলই ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে পুলিশ এ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। ডাকাতের গুলিতে আহত হন তিন পুলিশ সদস্য। তখন পুলিশও আত্মরক্ষার্থে শটগানের ফাঁকা গুলি ছুড়ে। ‘পরে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল্লা হেল কাফিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাফির কাছ থেকে কাঠের বাটযুক্ত এলজি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’
অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারী বাজার সংলগ্ন এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এ ধরণের খবর পেয়ে ডিবির পৃথক আরেকটি টিম ঘটনাস্থলে পৌছলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন গুতুকে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় দুই পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই কেজি গাজা উদ্ধার করে।

Need Ads
error: কপি হবে না!