ads

শনিবার , ২৭ অক্টোবর ২০১৮ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ দফা না মানলে জনগণ দাবি আদায় করে ছাড়বে: ড. কামাল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৮ ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম : জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। তিনি ২৭ অক্টোবর শনিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই দাবি জানিয়ে বলেন, অন্যথায় জনগণ এসব দাবি আদায় করে ছাড়বে।
নগরীর কাজীর দেউরী সংলগ্ন নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি চান তিনি। চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, লালদীঘি কারো বাপের সম্পত্তি নয়। ছোট পরিসরে সমাবেশ করতে হওয়ায় মানুষকে কষ্ট পেতে হচ্ছে। সিলেটেও মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। তারা এভাবে মানুষকে কষ্ট দিয়ে সকাল, দুপুর, সন্ধ্যায় শপথ ভঙ্গ করছেন। এজন্য একদিন না একদিন এর বিচার হবে। তাদের শাস্তি পেতে হবে।
এ সময় কামাল সমাবেশে অংশ নেওয়া নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘হাত তুলে বলুন, আমরাই দেশের মালিক।’ নেতাকর্মীরা হাত তুলে তার এ কথার প্রতি সমর্থন জানান। এরপর তিনি বলেন, ‘দেখে যান, দেশের মালিক জনগণ রুখে দাঁড়িয়েছে।’

Need Ads