ads

শনিবার , ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রেনেড হামলা মামলায় তারেক জিয়াসহ সকল আসামিদের ফাঁসির দাবিতে শেরপুরে আওয়ামী লীগের সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০১৮ ৮:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামীর ফাঁসির দাবিতে শেরপুরে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বলে উল্লেখ করে ওই মামলায় তারেক জিয়াসহ সকল আসামীর সর্বোচ্চ শাস্তি ফাসি দাবি করেন।
শহর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান ও পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ। শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা শহিদুর রহমান শাহীন, সমাজসেবক আলহাজ্ব নুর মামুদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads