ads

রবিবার , ১৯ আগস্ট ২০১৮ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রা আনন্দময় হবে : নৌ-মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০১৮ ৭:৩২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে যাতায়াতের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্নিষ্টরা নিরন্তর কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীদের যাতায়াত আনন্দময় হবে। তিনি ১৯ আগস্ট রবিবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে নৌমন্ত্রী এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ঈদের সময় স্বাভাবিকের চেয়ে যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। যাত্রীদের সেবা দিতে এ সময় নৌযানের সংখ্যা বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব নেই। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না উঠতে এবং লঞ্চের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহবান জানান তিনি। একই সঙ্গে খারাপ আবহাওয়ায় লঞ্চ না চালাতে এবং ঈদের সময় লঞ্চে অতিরিক্ত ভাড়া না নিতে লঞ্চ মালিক ও শ্রমিকদের প্রতিও আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, সদরঘাটে হকারমুক্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে। এখানে মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির কোনো ধরনের উৎপাত নেই। এসব কিছু সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতার কারণে। যাত্রী, নৌযান মালিক, শ্রমিক ও সংশ্নিষ্টদের সচেতনার ফলে গত চার বছরে বড়ধরনের কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
নৌমন্ত্রী পরে টার্মিনাল ভবন-২-এ নবনির্মিত মসজিদ এবং ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Need Ads