স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৫০০ গ্রাম গাজাসহ জামাল হোসেন ওরফে দামালু (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। ১৪ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে তাকে সদর উপজেলার তারাকান্দি শিমুলতলী মোড় থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল সদর উপজেলার তারাকান্দি এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে। বুধবার দুপুরে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১ (ক্রাইম প্রিভেনশন ইউনিট) জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান মাদক বিক্রেতাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামের শিমুলতলী মোড়ে মো. ইয়াকুব আলীর চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জামাল হোসেন ওরফে দামালুকে ৫০০ গ্রাম গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাজা সে বিক্রির জন্য এনেছিলো বলে জানিয়েছে। র্যাব কমান্ডার জানান, গ্রেফতারকৃত জামাল হোসেন ওরফে দামালু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা কিনে এনে করে তা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




