ads

বুধবার , ২০ জুন ২০১৮ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে যুবলীগের দু’গ্রুপের মধ্যে গুলি বিনিময় ॥ গুলিবিদ্ধ ৩

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০১৮ ৯:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ সদর উপজেলায় আওয়ামী যুবলীগের দু’গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ২০ জুন বুধবার দুপুরে উপজেলার আকুয়া মোড়লপাড়া এলাকায় ওই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন মোর্শেদ, বাপ্পী ও স্বপন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত কয়েকদিন ধরেই স্থানীয় যুবলীগ নেতা আজাদ শেখ ও ফরিদ শেখের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা চলছিল। এরই জের ধরে যুবলীগ নেতা আজাদের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, দুপুরে ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে ৩ জন গুলিবিদ্ধ হন।
এদিকে, দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সন্ধ্যায় আশিকুর রহমান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!